২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পবিত্র লাইলাতুল মিরাজ ৩০ জুলাই

পবিত্র লায়লাতুল মিরাজ (শবে মিরাজ) উদযাপিত হবে আগামী ৩০ জুলাই বুধবার রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 05:37 AM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পবিত্র লায়লাতুল মিরাজ (শবে মিরাজ) উদযাপিত হবে আগামী ৩০ জুলাই বুধবার রাতে। শুক্রবার সরকারি ঘোষণায় জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের আকাশে শুক্রবার রজব মাসের চাঁদ দেখা গেছে বলে সভায় জানানো হয়। এ হিসেবে শনিবার থেকে ১৪২৯ হিজরি সালের রজব মাস গণনা শুরু হবে এবং ৩০ জুলাই বুধবার রাতে লায়লাতুল মিরাজ উদযাপিত হবে। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী লায়লাতুল মিরাজের রাতেই ইসলামের মহানবী হযরত মুহম্মদ (সঃ) সাত আসমান অতিক্রম করে আল্লাহর সাক্ষাত লাভ করেন। ধর্মপ্রাণ মুসলমানরা এদিন ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি কাটাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১১৩০ঘ.