২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সাবেক সাংসদ নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা-৫ আসনের (শ্যামনগর) জামায়াতের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

সাতক্ষীরা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা-৫ আসনের (শ্যামনগর) জামায়াতের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খুলনা দুদকের উপপরিচালক মঞ্জুর মোর্শেদ শুক্রবার বিকেলে শ্যামনগর থানায় এ মামলা করেন। সাতক্ষীরা পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহ হেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকে দাখিল করা সম্পদের হিসাবে গাজী নজরুল ইসলাম ১৮ লাখ ৮১ হাজার ৪৪৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য গোপন করেছেন। অনুসন্ধান শেষে দুদক তার বিরুদ্ধে এ মামলা করেছে। জরুরি অবস্থা ঘোষণার পর গাজী নজরুল ইসলাম যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। স