২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের ১৮ মাসের শ্বেতপত্র চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

তত্ত্বাবধায়ক সরকারের ১৮ মাসের শাসনের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় এক প্রস্তাবে এ দাবি তোলা হয় বলে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের ১৮ মাসের শাসনের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার দলের কেন্দ্রীয় কমিটির সভায় এক প্রস্তাবে এ দাবি তোলা হয় বলে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রস্তাবে বলা হয়, বিগত সময়ের ধারাবাহিকতায় বর্তমান আমলেও দুর্নীতির বিস্তার ঘটেছে। তাই সরকারের নৈতিক অবস্থান পরিষ্কার করতে শ্বেতপত্র প্রকাশ জরুরি। এতে আরো বলা হয়, সরকার ও নির্বাচন কমিশন যে 'লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরির কথা বলে আসছে তা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এ অবস্থায় স্থানীয় সরকারসহ কোনো পর্যায়েই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ নেই। দু'একটি ব্যাতিক্রম ছাড়া আগামী স্থানীয় সরকার নির্বাচনেও সৎ ও সংগ্রামী প্রতিনিধিরা নির্বাচিত হতে পারবেন না। পার্টির সভাপতি খন্দকার আলী আব্বাসের সভাপতিত্বে দুই দিনব্যাপী এ সভার প্রথম দিনে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সদস্য নাসিরুদ্দীন আহমেদ নাসু, রাজা মিয়া, আবদুস সালাম, দিলীপ সরকার, বহ্নিশিখা জামালী প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৮৩৩ ঘ.