২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি'র প্রতিবেদন বাস্তবতারই প্রতিফলন: হাসান মশহুদ

বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতির ওপর গত ১৮ জুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রকাশিত প্রতিবেদনে বাস্তবতারই প্রতিফলন হয়েছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে দুর্নীতি পরিস্থিতির ওপর গত ১৮ জুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রকাশিত প্রতিবেদনে বাস্তবতারই প্রতিফলন হয়েছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। তার আশঙ্কা, দেশের সেবাখাতে দুর্নীতি প্রতিরোধ করা না গেলে আগামীতেও টিআইবি'র প্রতিবেদনে দুর্নীতি সূচকের কোনো পরিবর্তন আসবে না। বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান বলেন, "টিআইবির প্রতিবেদনকে আমি দুদকের কাজের সমালোচনা বলে মনে করি না। একে বাস্তবতার প্রতিফলন মনে করছি। দুর্নীতির বিরুদ্ধে আমরা একসঙ্গে কাজ করছি। তাদের তথ্য ভবিষ্যতে দুদকের কাজে আসবে। আগামীতে আমরা তাদের সুপারিশ মাথায় রেখে কাজ করব।" হাসান মশহুদ বলেন, "আমরা গত দেড় বছর রাজনৈতিক দুর্নীতির পেছনে সময় ব্যয় করেছি। অন্য খাতের দুর্নীতির বিরুদ্ধে খুব একটা কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। দেশের সেবাখাতগুলোতে চলা দুর্নীতি প্রতিরোধ করা না গেলে আগামীতে টিআইবি যে প্রতিবেদন দেবে তাতে বর্তমান চিত্রের কোনো পরিবর্তন হবে না।" টিআইবি'র প্রতিবেদনে বলা হয়, দুর্নীতিবিরোধী জোরদারের পরও বিগত দুই সরকারের আমলের মতো এখনো দুর্নীতি অব্যাহত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তা বেড়েছে। প্রতিবেদনে ২০০৬ এর জুলাই থেকে ২০০৭ এর জুন পর্যন্ত সময়ের তথ্য উপস্থাপন করে বলা হয়, এ সময়ে বিভিন্ন খাতে সেবা পেতে জনগণকে ৫ হাজার ৪৪৩ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে দুদক চেয়ারম্যান অভিযোগ করেন, "অন্য কোনো সংস্থা দুদককে সরকারের প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাতে চাইছে। কিন্তু এমন করা ঠিক হবে না। তাহলে দুদকের কার্যক্রম ব্যহত হবে। গত দেড় বছরের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে।" বিভিন্ন মামলার আসামিদের সাময়িক মুক্তির বিষয়ে সরাসরি মন্তব্য না করে তিনি বলেন, "মানবিক দিক বিবেচনা করে অসুস্থ ব্যক্তিদের জন্য আইনের মধ্যে থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমাদের আপত্তি নেই। অনেক বিষয়ই থাকে যা স্পর্শকাতর।" স