২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৯

টেকনাফ সদর উপজেলা ও পৌরসভা এলাকায় পাহাড় ধসে দুই পরিবারের আট জনসহ নিহত হয়েছে নয় জন। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে টেকনাফ সদর উপজেলার ডুমপার‌্যাং এলাকার একই পরিবারের চারজন এবং পৌরসভার ফকিরামুরা এলাকায় একই পরিবারের চারজনসহ পাঁচ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 07:18 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টেকনাফ সদর উপজেলা ও পৌরসভা এলাকায় পাহাড় ধসে দুই পরিবারের আট জনসহ নিহত হয়েছে নয় জন। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে টেকনাফ সদর উপজেলার ডুমপার‌্যাং এলাকার একই পরিবারের চারজন এবং পৌরসভার ফকিরামুরা এলাকায় একই পরিবারের চারজনসহ পাঁচ জন নিহত হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই পাহাড়ের মাঝে সমতল জায়গায় প্রায় দুই শতাধিক পরিবার বাস করে। টানা বৃষ্টির পর ভোর রাতে পাহাড় ধসে ঘটনাস্থলেই দুই পরিবারের আটজনসহ নিহত হয় নয় জন। নিহতরা হল খোরশেদা বেগম (১৪), মোর্শেদ আলম (১০), নূর কালিমা (৭), রমেজা বেগম (২ ), আবু তৈয়ব (৩৬) তার তিন সন্তান মফিজ আলম (৬) রেহেনা আক্তার (১০), রশিদ আলম (৪) ও অতিথি প্যাটান আলি (৪০)। ওসি জানান, সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অন্যান্য পরিবারের সবাইকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরী জানান, নিহতদের লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক ভাবে নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য দেয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/জিএনএ/১৩১২ ঘ.