সাতক্ষীরা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।
বৃধবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মোতাজিদুর রহমান এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তি হলেন- সদর উপজেলার ভোমরা গ্রামের রেজাউল ইসলাম। তিনি বর্তমানে কারাগারে আছেন।
মামলার অপর দুই আসামি ও রেজাউলের বাবা-মা নূর ইসলাম গাজী ও আছিয়া বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০২ সালের ১৪ জানুয়ারি রেজাউল তার স্ত্রী বিলকিস নাহার মনিকে (২০) যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করেন।
এ ব্যাপারে বিলকিস নাহারের বাবা শহরের পুরাতন সাতক্ষীরার রুস্তম আলী গাজী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় বিলকিস নাহারের স্বামী রেজাউল ইসলাম, শ্বশুর নূর ইসলাম গজী ও শাশুড়ি আছিয়া বেগমকে।
সদর থানার উপ-পরিদর্শক মসিউর রহমান তদন্ত শেষে ২০০২ সালের ১৫ জুন আদালতে এ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী সরকারি কৌসুলি (এপিপি) হোসনের আরা।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24