২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ উপ সচিব ও ৬ ইউএনও পদে রদবদল

প্রশাসনের ১০ উপ সচিব ও ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। এছাড়া, প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১০ উপ সচিব ও ছয়জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। এছাড়া, প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব নিয়োগ পেয়েছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব রদবদলের আদেশ জারি করে। বিয়াম ফাউন্ডেশনের পরিচালক আনোয়ার হোসেনকে স্থানীয় সরকার বিভাগে, বিকেএসপির পরিচালক জমসেদ আহমেদকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মোহাম্মদ আকবর হোসেনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আসাদুজ্জামানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া, বিএডিসি'র সচিব আবুল বাশার মো. সিরাজুল হককে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ সচিব জামাল উদ্দিন আহমেদকে বিএডিসি'র সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব এম এম সুলতান মাহমুদকে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি উপ সচিব সিদ্দিক উল্যাহ ভূঞাকে বিকেএসপি'র পরিচালক, শেখ রজব আলীকে ক্রীড়া পরিদপ্তরের পরিচালক এবং মশিউর রহমানকে বিয়াম ফাউন্ডেশনের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়। অন্যদিকে, ময়মনসিংহ সদরের ইউএনও সাহিদা আক্তারকে প্রত্যাহার করে সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সোহেব আহমেদ খানকে রাজশাহীর বাঘা, সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি সিনিয়র সহকারী সচিব শেখ মতিয়ার রহমানকে কুড়িগ্রামের রাজিবপুর, সাভার সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এ জেড এম নূরুল হককে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, রংপুরের কাউনিয়ার ইউএনও জাকির হোসেনকে ময়মনসিংহ সদর এবং শেরপুরের নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনকে রংপুরের কাউনিয়ার ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এমএ/২১০০ ঘ.