২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাড়ির ছাদ থেকে লাশ উদ্ধার

রাজধানীর কোতয়ালি থানা পুলিশ বুধবার সকালে ৭২ নম্বর মাহুতটুলি বাড়ির ছাদ থেকে এস এম লুৎফুর রহমান শিমুল (২৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে। পাশের ভবনের ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 02:41 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম)- রাজধানীর কোতয়ালি থানা পুলিশ বুধবার সকালে ৭২ নম্বর মাহুতটুলি বাড়ির ছাদ থেকে এস এম লুৎফুর রহমান শিমুল (২৮) নামে একজনের লাশ উদ্ধার করেছে। পাশের ভবনের ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোতয়ালি থানার সহকারী উপ পরিদর্শক আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিমুলের বাসা ৩০ নম্বর মাহুতটুলিতে। তিনি নিউমার্কেটে গোল্ডেন মিরর নামে একটি প্রতিষ্ঠানে ছবি বাঁধাইয়ের কাজ করতেন। বুধবার সকালে ৭২ নম্বর বাড়ির মালিক বদর উদ্দিন আহমেদের টেলিফোন পেয়ে পুলিশ শিমুলের লাশ বাসাটির প্রথম তলার ছাদ থেকে উদ্ধার করে। আবু জাফর আহমেদ বলেন, "আমরা ধারণা করছি পাশের ৪ তলা বাড়ির ছাদ থেকে শিমুলকে ফেলে দেওয়া হয়েছে। কেউ তাকে সেখানে ডেকে নিয়েছিল। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।" শিমুলের ভগ্নিপতি মাসুম আহমেদ মিটফোর্ড হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, মাহুতটুলি এলাকার দাউদ বেপারি নামে একজন শিমুলকে তার প্রতিষ্ঠানে চাকরি করতে বলেছিল। কিন্তু শিমুল রাজি হয়নি। এর জের ধরে হত্যার ঘটনা ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২০৩৮ ঘ.