২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা ধামাচাপা: অভিযোগ গঠনের শুনানি আবার পেছালো

ঘুষ নিয়ে বসুন্ধরার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। আগামী ৬ জুলাই এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 07:20 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘুষ নিয়ে বসুন্ধরার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। আগামী ৬ জুলাই এ বিষয়ে শুনানির নতুন দিন ধার্য করেছে আদালত। অন্যতম আসামী তারেক রহমান অসুস্থ থাকায় বুধবার তার আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন নতুন দিন নির্ধারণ করেন। গত ২৫ জুন এই মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সেবারও তারেক রহমানের অসুস্থতার কারণেই তা পেছানো হয়। আদালত ২ জুলাই অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করেছিলেন। এছাড়া এ মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে তারেক রহমানের করা আবেদনের বিষয়েও ৬ জুলাই শুনানির দিন ধার্য করেছে আদালত। খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেককে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয় গত ২৫ জুন। চিকিৎসার জন্য তারেক ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে বিদেশ পাঠাতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে। সরকারের কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে। সাব্বির হত্যায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফিয়াত সোবহান সানবীরের কথিত সংশ্লি