২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসার করার স্বপ্ন ভাঙায় আদালতে আয়না হিজড়া

নোটারি পাবলিকের সামনে হলফনামা দিয়ে 'সংসার করার' প্রতিশ্র"তির প্রায় তিন বছরের মাথায় 'স্বামী'র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানাতে আদালতের আশ্রয় নিয়েছেন আয়না হিজড়া ওরফে দুদু। তার অভিযোগ, হলফনামা দিয়ে দীর্ঘদিন একসঙ্গে থাকার পর 'স্বামী' মো. রিপন গত ১৪ এপ্রিল সহায়-সম্বল সব কেড়ে নিয়ে পালিয়ে যায়। খুঁজে পাওয়ার পর হলফনামাকে অস্বীকারও করে সে। আয়নার স্বপ্ন ভাঙার কাহিনী লিখেছেন প্রকাশ বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোটারি পাবলিকের সামনে হলফনামা দিয়ে 'সংসার করার' প্রতিশ্র"তির প্রায় তিন বছরের মাথায় 'স্বামী'র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানাতে আদালতের আশ্রয় নিয়েছেন আয়না হিজড়া ওরফে দুদু। তার অভিযোগ, হলফনামা দিয়ে দীর্ঘদিন একসঙ্গে থাকার পর 'স্বামী' মো. রিপন গত ১৪ এপ্রিল সহায়-সম্বল সব কেড়ে নিয়ে পালিয়ে যায়। খুঁজে পাওয়ার পর হলফনামাকে অস্বীকারও করে সে। উপায়ন্তরহীন আয়না শেষ পর্যন্ত বাধ্য হয়েছেন আদালতের আশ্রয় নিতে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মাকসুদা বেগমের কাছে বৃহস্পতিবার অভিযোগ দায়েরের পর বিচারক সেটি এজাহার হিসেবে গণ্য করার জন্য পুলিশের কাছে পাঠিয়ে দেন। আয়নার অভিযোগে বলা হয়, রাজধানীর শ্যামপুরের কলিমুল্লাহরবাগ এলাকায় তার বসবাস। বেশ কয়েকবছর আগে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার নাগমুদ গ্রামের মো. রিপনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২০০৫ সালের ২১ এপ্রিল তারা ঢাকার একজন নোটারি পাবলিকের সামনে হলফনামা দিয়ে বিয়ে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে আসা ওই হলফনামার অনুলিপিতে রিপন ও আয়না লেখেন, 'উভয়ে একমত হয়ে আদালতে হাজির হয়ে এই হলফনামার মধ্যেমে পাঁচ লাখ টাকা মোহরানা ধার্যপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আজ হতে আমরা দুজনে স্বামী-স্ত্রীও বটে। কাজী সাহেব রেজিস্ট্রি না করায় মুসলিম কাবিনের শর্ত অনুসারেই আমরা জীবনযাপন করব এবং বিয়ে মেনে নেব।' হলফনামাটি করা হয় পুরানো ঢাকার ১৪ নম্বর কোর্ট হাউজ স্ট্রিটের নোটারি পাবলিক বাহাউদ্দিন আহমেদের মাধ্যমে। মঙ্গলবার আদালতে আয়না অভিযোগ করেন, দীর্ঘদিন তিনি ও রিপন একসঙ্গে বসবাস করেছেন। কিন্তু চলতি বছরের ১৪ এপ্রিল রিপন তার দেড় লাখ টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আয়না জানতে পারেন রিপন গ্রামের বাড়ি পালিয়ে গেছে। সেখানে গিয়ে আয়না রিপনকে তার প্রতিশ্র"তির কথা মনে করিয়ে দিলে সে আয়নাকে চেনে না বলে ফিরিয়ে দেয়। ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আ. রহিমকে জানালে তিনি সালিশের আয়োজন করেন। এতে রিপন চুরির কথা স্বীকার করে মালামাল ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু পরে প্রতিশ্র"তি বারবার ভঙ্গ করা হলে ওই ইউপি চেয়ারম্যানের পরামর্শে গত ২২ এপ্রিল রাজধানীর শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন আয়না। গত বৃহস্পতিবার মহানগর হাকিমের এজলাসে আবেদনের বিষয়গুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন আয়না। তিনি জানান, এখনো রিপনকে তিনি ভালবাসেন। তার সঙ্গে থাকতে চান। কিন্তু কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে মামলা করেছেন। বিচারক অভিযোগটি এজাহার হিসাবে গণ্য করার জন্য শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন বলে মঙ্গলবার জানান আয়নার আইনজীবী খান মো. লিয়াকত আলী। হিজাড়াদের অধিকার নিয়ে কর্মরত বেসরকারি সংস্থা 'বাঁধন হিজরা সংঘ' এর সাধারণ সম্পাদক জয়া সিকদার বিষয়টি সম্পর্কে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের আইনে বা ধর্মীয় পদ্ধতিতে হিজড়াদের বিয়ের কোনো স্বীকৃতি এখনো নেই। তবে মানুষ হিসেবে তাদের এ অধিকার পাওয়া উচিত। আয়নার মতো কেউ কেউ সমঝোতার ভিত্তিতে বিয়ে করছে। কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারিত হতে হচ্ছে তাদেরকে। মানুষ হিসেবে প্রাপ্য অধিকার বঞ্চিত হচ্ছে তারা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/১৯০৬ ঘ.