ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে পরিবহন খাতে মাত্র ১৭ থেকে ২০ পয়সা ব্যয় বাড়ার কথা উল্লেখ করেন তিনি।
এদিকে খাদ্য সচিব বলেছেন, 'অযৌক্তিকভাবে' চালের দাম বাড়ানো হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারন কমিটির সভা শেষে তারা এসব কথা বলেন।
তেলের দাম বাড়ানোর কারণে পরিবহন ভাড়া নিয়ে অরাজকতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, "তেলের দাম সমন্বয় করা হলে সব দেশেই অরাজকতা সৃষ্টি হয়। এটা শুধু বাংলাদেশে নয়। তবে দাম সমন্বয় করা না হলে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ বেড়ে যেতো।"
উপদেষ্টা বলেন, দাম অনেক বেশি বলে প্রতিবেশী দেশে তেল পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এটাও তেলের দাম সমন্বয় করার কারণ বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খাতে ১৭ থেকে ২০ পয়সা ব্যয় বাড়বে। এতে খাদ্য নিরাপত্তা বিঘি
bdnews24