২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি শনিবার পর্যন্ত চলতে পারে

আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকে সারাদেশে নানান মাত্রায় বৃষ্টিপাত চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 05:13 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় স্থানীয়ভাবে সৃষ্ট মেঘপুঞ্জের জন্য শনিবার রাত থেকে সারাদেশে নানান মাত্রায় বৃষ্টিপাত চলছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট ছাড়া বাকি পাঁচটি বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে।" তিনি আরো বলেন, "মূলত সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এ বৃষ্টি হচ্ছে। আগামী ৫ জুলাই পর্যন্ত সারাদেশে এমন আবহাওয়া বিরাজ করতে পারে।" এর আগে সোমবার আবহাওয়া অধিদপ্তরের সান্ধ্য বুলেটিনে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে মঙ্গলবার অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কয়েকটি স্থানে মাঝারি পর্যায়ের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা আছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া কক্সবাজারে ১৮৭ মিলিমিটার, জামালপুরে ১০৭ মিলিমিটার ও টাঙ্গাইলে ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১১০৩ঘ.