২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

বাগেরহাটে ভিজিএফ কার্ডের চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় খুলনার কয়রা উপজেলার মহেশ্বরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাইদকে (৪০) নিজের বাড়ি থেকে গ্রেপ্তা করে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। তার বাড়ি ইউনিয়নের মহেশ্বরপুর গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

বাগেরহাট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে ভিজিএফ কার্ডের চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় খুলনার কয়রা উপজেলার মহেশ্বরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাইদকে (৪০) নিজের বাড়ি থেকে গ্রেপ্তা করে উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড)। তার বাড়ি ইউনিয়নের মহেশ্বরপুর গ্রামে। রাতে কোস্টগার্ডের হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কয়রা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে কয়রা থানায়। কোস্টগার্ডের পশ্চিম অঞ্চলের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রবিউল ইসলাম সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ভিজিএফ কার্ডধারীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আবু সাইদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, ৩ নম্বর ওয়ার্ডে বরাদ্দকৃত ভিজিএফের ৯টি কার্ড দরিদ্রদের মাঝে বিতরণ না করে আবু সাইদ নিজের কাছে রেখে প্রতিমাসে চাল উত্তোলনের মাধ্যমে আত্মসাত করে আসছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদে চাল উত্তোলন করার কথা স্বীকার করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০১৮ ঘ.