২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া থেকে বোববার রাতে আরও বেশ কিছু ভিওআইপি (ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

চট্টগ্রাম, জুন ৩০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া থেকে বোববার রাতে আরও বেশ কিছু ভিওআইপি (ভয়েস অভার ইন্টারনেট প্রটোকল) সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ মাসে নগরীর আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। তবে ওইসব অভিযানে কাউকে গ্রেপ্তার করতে পারেনি র‌্যাব সদস্যরা। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গোয়ালপাড়ার ছয়তলা একটি ভবনের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ৪টি কোয়েন্টাম, ৯৩টি টেলুলার সেট, তিনটি ব্যাটারি, ৬৫টি চার্জারসহ দুই বস্তা অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এ ফ্ল্যাটে অবস্থানকারী অবৈধভাবে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যান। তিনি জানান, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০০৯ ঘ.