২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানেকশ'র মৃত্যুতে শোক

মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 09:03 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শনিবার আওয়ামী লীগ এক বিবৃতিতে জানায়, "গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় ফিল্ড মার্শাল মানেকশ'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।" সভায় শোক প্রস্তাবে বলা হয়, "মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতীম ভারতীয় জনগণ, সে দেশের সরকার এবং বিশেষ করে মানেকশ'র নেতৃত্বে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদান বাঙালি জাতি কোনো দিন বিস্মৃত হবে না।" ফিল্ড মার্শাল এসএইচএফজে মানেক শ'র মৃত্যুতে বিসিএস মুক্তিযোদ্ধা অফিসার-কর্মচারী কেন্দ্রীয় কল্যাণ সমিতি শোক প্রকাশ করেছে। সংগঠনের মহাসচিব মোহাম্মদ মূসার সভাপতিত্বে এক শোক সভায় মানেকশ'র আত্মার শান্তি কামনা করা হয়। একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি এবং মৌলবাদ ও সা