কুষ্টিয়া, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলার হাউসপুর গ্রামে শুক্রবার রাতে পুলিশের সঙ্গে কথিত এনকাউন্টারে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা আনোয়ার হোসেন (৩২) নিহত হয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, হাউসপুর গ্রামের মাঠে চরমপন্থী সন্ত্রাসীরা বৈঠক করছে খবর পেয়ে রাত সাড়ে ১২ টার সময় পুলিশের একটি দল সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে ল্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে।
বন্দুকযুদ্ধের একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও বিপ্লবী কমিউনিস্ট পার্টির সন্ত্রাসী আনোয়ার 'এনকাউন্টারে' মারা যায়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি সাটারগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা দাবি করেছেন।
তিনি বলেন, "নিহত আনোয়ারের বিরুদ্ধে মিরপুর থানায় ৫টি হত্যাসহ ১৫টি মামলা রয়েছে।"
আনোয়ার মিরপুর উপজেলার কাটদহ চর গ্রামের আহসান হোসেনের ছেলে।
এর আগে গত ১৮ জুন ভোর রাতে কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী গ্রামের একটি বাড়িতে র্যাবের 'ক্রসফায়ারে' দেশের দনি-পশ্চিমাঞ্চলের সবচেয়ে র্দুর্ধষ ও শীর্ষ চরমপন্থী নেতা পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) প্রধান আব্দুর রশীদ মালিথা ওরফে তপন মালিথা ওরফে দাদা তপন নিহত হন। একই ঘটনায় তপনের ঘনিষ্ঠ সহযোগী রিক্তাও নিহত হন। এর কিছুসময় আগে র্যাব ওই এলাকারই একটি বাড়ি থেকে তপনের ছোট ভাই গোলাম হোসেন ওরফে আকাশকে গ্রেপ্তার করে।
'জনযুদ্ধের অস্ত্র ভান্ডার এবং দলের সদস্যদের অবস্থান' জানার জন্য র্যাব আকাশকে সাত দিনের রিমান্ডে নেয়। শুক্রবার ভোর রাতে আকাশকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে র্যাবের 'ক্রসফায়ারে' তার মৃত্যু হয়।
একই ঘটনায় জনযুদ্ধের কুষ্টিয়া জেলার সামরিক কমান্ডার এবং স্থানীয় টিক্কা বাহিনীর প্রধান আব্দুর রশীদ ওরফে টিক্কাও র্যাবের গুলিতে নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জিএনএ/১১১৫ ঘ.
bdnews24