২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঝিনাইদহ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেশপুর উপজেলার শ্যামপুর সীমান্তে বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত জামাল মণ্ডল (২৬) শ্যামপুর গ্রামের কাদের মণ্ডলের ছেলে। বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ২৫ ব্যাটালিয়নের মেজর মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সোয়া ৬টার দিকে ৬০ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করার সময় নদীয়া জেলার সুতীপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা জামাল মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।" তিনি জানান, জামাল গরু ব্যবসায়ী। দুপুর ১২টার দিকে বিএসএফ তার লাশ নিয়ে যায়। বিডিআরের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছে বলে মেজর মতিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/কিউএইচ/এমএসবি/২০২০ ঘ.