২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাডেট কলেজে ১৪ জন বাদে সবাই জিপিএ-৫ পেয়েছে

দেশের ক্যাডেট কলেজগুলো এএসসিতে সাফল্যের ধারা এবারও ধরে রেখেছে। ১০টি ক্যাডেট কলেজে উত্তীর্ণের হার শতভাগ। আর ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৩ জনই জিপিএ-৫ পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 02:21 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ক্যাডেট কলেজগুলো এএসসিতে সাফল্যের ধারা এবারও ধরে রেখেছে। ১০টি ক্যাডেট কলেজে উত্তীর্ণের হার শতভাগ। আর ৪৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬৩ জনই জিপিএ-৫ পেয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এসএসসিতে এবার উত্তীর্ণের হার ৭০ দশমিক ৮১ শতাংশ। এ হার গতবারের চেয়ে ১৩ দশমিক ৪৪ শতাংশ বেশি। এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪১ হাজার ৯১৭ জন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০টি ক্যাডেট কলেজের ৪৭৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪৬৩ জন জিপিএ-৫ এবং ১৪ জন জিপিএ-৪ পেয়েছে। ফৌজদারহাট, রাজশাহী, রংপুর, কুমিল্লা ও ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের উত্তীর্ণ সবাই জিপিএ-৫ পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/২০২৩ ঘ.