২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২,২৭২টি প্রতিষ্ঠানের একশ ভাগ শিক্ষার্থীই উত্তীর্ণ

২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২,২৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতকরা ১০০ ভাগ শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 10:23 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--২০০৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২,২৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতকরা ১০০ ভাগ শিক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান এই তথ্য জানান। তিনি জানান, এবার সবগুলো বোর্ডে স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান মিলিয়ে ২,২৭২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। গতবার এই সংখ্যা ছিল ৭৭৪টি। শতভাগ পাস প্রতিষ্ঠানের মধ্যে ৪৮৪টি স্কুল, ১৭৭০টি মাদ্রাসা ও ১৮টি কারিগরী প্রতিষ্ঠান। সফল ওই ৪৮৪টি স্কুলের মধ্যে ঢাকা বোর্ডে ১৮৫টি, রাজশাহীতে ৭১টি, কুমিল্লায় ৭২টি, যশোর বোর্ডে ৫৮টি, চট্টগ্রামে ৩১টি, বরিশালে ৫৭টি এবং সিলেটে ১০টি স্কুলের অবস্থান। বিডিনিউজ টোয়েন্টিফোর/এমইউএ/এসকে/১৬১৭ঘ.