২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ও উপজেলা নির্বাচন একত্রে করা অর্থ সাশ্রয়ী হবে: অলি আহমেদ

সংসদ ও উপজেলা নির্বাচন আগামী অক্টোবরে একত্রে হলে দেশের অনেক অর্থ সাশ্রয় হতো বলে মনে করেন লিবারেল গণতান্ত্রিক দলের (এলডিপি) সভাপতি অলি আহমেদ। সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করার বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

কুড়িগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ও উপজেলা নির্বাচন আগামী অক্টোবরে একত্রে হলে দেশের অনেক অর্থ সাশ্রয় হতো বলে মনে করেন লিবারেল গণতান্ত্রিক দলের (এলডিপি) সভাপতি অলি আহমেদ। সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করার বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অলি আহমেদ বুধবার কুড়িগ্রামে এলডিপির কর্মী সম্মেলনে বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সাংবিধানিক দায়িত্ব সবার আগে জাতীয় সংসদ নির্বাচন করা। কিন্তু তারা তা না করে উপজেলা নির্বাচনের তোড়জোড় করেছে। জনমতকে অগ্রাহ্য করে আগে উপজেলা নির্বাচন করতে চাইলে তার পরিণতি ভালো হবে না।" তিনি বলেন, "ভোটার তালিকা তৈরি না হওয়ার অজুহাতে সরকার অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচন দিতে চায়নি। অথচ অক্টোবরেই উপজেলা নির্বাচনের প্রস্তুতি চলছে। এতে গরিব দেশের ৫০০ কোটি টাকা অপচয়ের আশঙ্কা দেখা দিয়েছে। অক্টোবরে একই সঙ্গে সংসদ ও উপজেলা নির্বাচন হলে এই অপচয় রোধ করা সম্ভব হতো।" অলি আহমেদ সরকারের সমালোচনা করে বলেন, "আপনারা জেলা-উপজেলা পর্যায়ে সংলাপের ঘোষণা দিয়েছেন। এসব তৎপরতা জনমনে মতা হস্তান্তর নিয়ে সন্দেহ তৈরি করছে। তবে জনগণ কোনও অসাংবিধানিক পদপে মেনে নেবে না।" এলডিপি নেতা 'বড় দুর্নীতিবাজ'দের বিচার কাজ শেষ করা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার দাবি জানান। এলডিপি'র জেলা সভাপতি সুলতান আহমেদের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মামদুদুর রহমান, আব্দুল করিম আব্বাসী, যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আনোয়ার প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৮ ঘ.