২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে দুই জনের মৃত্যু

শেরপুরের নকলা উপজেলার জানকিপুর গ্রামে বুধবার সকালে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

শেরপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নকলা উপজেলার জানকিপুর গ্রামে বুধবার সকালে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক জন। মৃতরা হলেন, নকলা উপজেলার বালিয়াদি গ্রামের মোহন মিস্ত্রী (৬০) এবং ফয়জাল হক (৬০)। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন সিকদার সাংবাদিকদের জানান, জানকিপুর গ্রামের ফকিরবাড়ির জুলহাস মিয়া একটি কাঁঠাল গাছ বালিয়াদি গ্রামের মোহন মিস্ত্রির কাছে বিক্রি করে। বুধবার সকাল ১০টার দিকে মোহন মিস্ত্রি অন্য দুই জনকে সঙ্গে নিয়ে গাছটি কাটার সময় একটি ডাল বিদ্যুত লাইনের ওপর পড়ে। ওই সময় তার ছিড়ে তাতে জড়িয়ে মোহন মিস্ত্রী ও ফয়জাল ঘটনাস্থলেই মারা যায়। আহত মোহাম্মদ আলীকে নকলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.