ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ মাছ রপ্তানিরক্ষেত্রে ন্যুনতম দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৬০০ গ্রাম থেকে এক কেজি ওজনের প্রতিটি ইলিশের রপ্তানি মূল্য ন্যুনতম ছয় মার্কিন ডলার, এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত প্রতিটির মূল্য আট ডলার এবং দেড় কেজির ওপরের প্রতিটি ইলিশের রপ্তানি মূল্য ১২ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এমএ/১৫৩০ ঘ.
bdnews24