ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃমিনাশক ওষুধ খেয়ে মঙ্গলবার মাদারীপুরের কালকিনি উপজেলায় শতাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। একই কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অসুস্থ হয়ে পড়েছে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি জানান, কৃমিনাশক ট্যাবলেট খেয়ে মঙ্গলবার শিবালয় উপজেলার আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্কুলটির প্রধান শিক্ষক সমীর কুমার দে বলেন, "স্কুল হেলথ প্রোগ্রামের আওতায় স্কুলের ২৬৫ জন ছাত্রছাত্রীকে সকাল ১১টার দিকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। খাওয়ার ১০ মিনিটের মাথায় প্রায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রী প্রচণ্ড পেট ব্যথায় চিৎকার শুরু করে। তারা বমি ভাবও অনুভব করে। শিক্ষকরা সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।"
তিনি বলেন, "ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমনটা হয়েছে বলে মনে করছি।"
ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি হওয়া স্কুলটির পঞ্চম শ্রেণীর ছাত্রী তন্বী সাহা বলেন, "ট্যাবলেট খাওয়ার পরই আমার পেট ব্যথা শুরু হয়। অস্থির অস্থির লাগতে থাকে। মাথা ঘুরতে থাকে। এরপর আমারে হাসাপাতালে আনা হয়।"
তন্বী এখন মোটামুটি সুস্থ।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরশাদ উল্লাহ হক বলেন, "স্কুল হেলথ প্রোগ্রামের আওতায় প্রায় এক বছর ধরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহাদত মোল্লা আমডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুধু কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। খাওয়ার পরপরই প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।"
'এল বেনডাজল' নামের কৃমিনাশক ট্যাবলেটটি ইনসেপ্টা কোম্পানির তৈরি বলে জানান তিনি।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ট্যাবলেটটির মেয়াদ ছিল ২০০৯ পর্যন্ত। স
bdnews24