ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বরে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে সোমবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
রাষ্ট্রপতির জন বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন। জ্বরের মাত্রা ১০২ ডিগ্রি। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছে। রাতে সেখানেই থাকবেন।"
সিএমএইচ এর মেডিকেল অ্যাসিসটেন্ট সৈনিক হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টা ৫২ মিনিটে রাষ্ট্রপতিকে সরাসরি আইসিইউ-১ নেয়া হয়।
বঙ্গভবনের কর্মচারী আবদুর রহমান জানান, রাত ১০টা ১৫ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার স্ত্রী অধ্যাপিকা আনোয়ারা বেগম হাসপাতালে তার সঙ্গে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসইউএম/এমআরএফ/জেকে/এমএইচবি/এমএইচবি/০০১৯ ঘ.
bdnews24