২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ভিজিএফের ৮০০ টন চাল নষ্ট

ভোলায় ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণের জন্য আসা প্রায় আটশ টন চাল নষ্ট হয়ে গেছে। সোমবার জেলা খাদ্য গুদাম ঘাটে জাহাজ থেকে চাল ছাড় করানোর সময় বিষয়টি ধরা পড়ে। সৌদি সরকারের অনুদানের টাকায় কেনা এই চাল ঠিকাদারী প্রতিষ্ঠানকে ফেরত দেয়ার ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 06:05 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ভোলা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় ভিজিএফ কর্মসূচির আওতায় বিতরণের জন্য আসা প্রায় আটশ টন চাল নষ্ট হয়ে গেছে। সোমবার জেলা খাদ্য গুদাম ঘাটে জাহাজ থেকে চাল ছাড় করানোর সময় বিষয়টি ধরা পড়ে। সৌদি সরকারের অনুদানের টাকায় কেনা এই চাল ঠিকাদারী প্রতিষ্ঠানকে ফেরত দেয়ার ব্যবস্থা নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সদর উপজেলার দণি দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান আবু নোমান ও আলী নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল হোসেন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রবিউল ইসলামের মাধ্যমে যশোরের নওয়াপাড়া থেকে এমভি বারেক-১ ও এমভি সাহেদি নামের দুটি কার্গো জাহাজে করে প্রায় আটশ টন চাল গত শনিবার ভোলায় এসে পৌঁছে। দুই চেয়ারম্যান সোমবার সকালে বরাদ্দের চাল ছাড় করানোর জন্য ভোলা বিশ্ব খাদ্য গুদাম ঘাটে যান। প্রকল্প কর্মকর্তার (পিআইও) স্লিপ দেখিয়ে জাহাজ থেকে চাল ছাড় করিয়ে ট্রাকে তোলেন তারা। এ সময় তারা দেখতে পান, চালগুলো অত্যন্ত নিম্নমানের ও পঁচা। জামাল হোসেন জানান, চাল নষ্ট হওয়ার বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি টেলিফোনে প্রকল্প কর্মকর্তাকে মুজাহিদুল ইসলামকে জানান। পিআইও তাৎণিকভাবে ঘাটে এসে চাল পরীা করেন। তারপর কিছু না জানিয়েই চলে যান তিনি। মুজাহিদুল ইসলাম পরে টেলিফোনে দুই চেয়ারম্যানকে চাল ফেরত দিতে বললে আবু নোমান ও জামাল হোসেন ট্রাক থেকে চাল আবার জাহাজে তোলেন। চাল সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স রবিউল ইসলাম এর প্রতিনিধি রাজু সাংবাদিকদের বলেন, "আমরা ভালো চালই এনেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে ভিজে চালগুলো নষ্ট হয়ে গেছে।" কার্গো জাহাজ বারেক-১ এর মাস্টার জিয়া সাংবাদিকদের বলেন, "চাল জাহাজে তোলার পর কার্গো সিল গালা করা হয়েছিল। কাজেই পানিতে ভিজে নষ্ট হওয়ার সুযোগ নেই। চালগুলো হয়তো মিল থেকে গরম অবস্থাতেই প্যাকেট করা হয়েছিল। এ কারণে নষ্ট হয়ে থাকতে পারে।" পিআইও মুজাহিদুল ইসলাম বলেন, "সৌদি সরকারের অনুদানের টাকায় কেনা এই চালের দাম আনুমানিক দুই কোটি টাকা। নষ্ট হয়ে যাওয়ায় বিতরন না করে চালগুলো ঠিকাদারের কাছে ফেরত পাঠানো হবে।" ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, "বিষয়টি ঊর্ধতন কর্মকর্তাদের জানিয়েছি। চাল ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/এমএইচবি/২৩৫৯ ঘ.