ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবনিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স সোমবার ঢাকা পৌঁছেছেন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইভান্স রাত সাড়ে আটটার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।"
নতুন হাই কমিশনারকে উদ্ধৃত করে রোববার ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বিভিন্ন দিক থেকে আমাদের দু'দেশের ভবিষ্যত জড়িয়ে আছে। আমাদের সম্পর্ক এক সূতোয় গাথা। এই গভীর ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক মূল্যবোধের মূলে রয়েছে আমাদের দুই দেশের জনগণ। আমি এ গভীর বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে পারব বলে আশা করছি।"
বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে স্টিফেন ইভান্স যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের দণি এশিয়া বিভাগের প্রধান ছিলেন। এর আগে আফগানিস্তান ও শ্রীলঙ্কায় যুক্তরাজ্যের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২১৪২ ঘ.
bdnews24