২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু

সুজানগর উপজেলার ভাটপাড়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

পাবনা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুজানগর উপজেলার ভাটপাড়ায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন- ভাটপাড়া গ্রামের খালেক শেখের ছেলে আবুল কালাম আজাদ (২৭) ও মৃত আফের শেখের ছেলে জিয়া (৩০)। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, "রোববার সুজানগর উপজেলার গুপিনপুর চরে ১০/১২ জন কৃষক বাদাম তুলতে যায়। সন্ধ্যায় নৌকা করে বাড়ির ফেরার পথে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ৮/৯ জন কৃষক সাঁতরে তীরে উঠতে পারলেও আবুল কালাম আজাদ ও জিয়াকে খোঁজে পাওয়া যায়নি। আজ (সোমবার) দুপুর ১টার দিকে নাজিরগঞ্জ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।" এদিকে সোমবার দুপুরে সদর উপজেলার দণি রামচন্দ্রপুর গ্রামে বিদ্যুৎ