২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় দুটি দল সরকারের সঙ্গে একমত হবে: নির্বাচন বিষয়ে জিল্লুর

স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে বড় দুটি দল তাদের অবস্থান থেকে সরে এসে সরকারের সঙ্গে একমত হবে বলে আশা করছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে বড় দুটি দল তাদের অবস্থান থেকে সরে এসে সরকারের সঙ্গে একমত হবে বলে আশা করছেন শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, "সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা নিশ্চিত রাজনৈতিক দলগুলো সরকারের এ পদক্ষেপের সঙ্গে একমত হবে।" শুক্রবার চট্টগ্রামে আঞ্চলিক সংলাপের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দলের মনোভাব সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা হোসেন জিল্লু এ কথা বলেন। তিনি স্থানীয় নির্বাচনকে অরাজনৈতিক হিসাবে উল্লেখ করে বলেন, "এটি সরকার ও নির্বাচন কমিশনের 'রুটিন ওয়ার্ক'। দেশের জনগণের নাগরিক অধিকার সমুন্নত রাখতেই যথাসময়ে স্থানীয় নির্বাচন করা প্রয়োজন। তা না হলে সংশ্লিষ্ট এলাকাবাসীর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ