২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবি সুফিয়া কামালের জন্মদিনে নানা কর্মসূচি

নানা কর্মসূচির মধ্যে শুক্রবার উদযাপিত হচ্ছে কবি ও নারীনেত্রী সুফিয়া কামালের ৯৭তম জন্মবার্ষিকী। ১৯১১ সালের এই দিনে জন্ম নেওয়া সুফিয়া কামাল সাহিত্য চর্চার পাশাপাশি নারী আন্দোলনসহ প্রগতিশীল আন্দোলনে নিজেকে সক্রিয় রেখেছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্যে শুক্রবার উদযাপিত হচ্ছে কবি ও নারীনেত্রী সুফিয়া কামালের ৯৭তম জন্মবার্ষিকী। ১৯১১ সালের এই দিনে জন্ম নেওয়া সুফিয়া কামাল সাহিত্য চর্চার পাশাপাশি নারী আন্দোলনসহ প্রগতিশীল আন্দোলনে নিজেকে সক্রিয় রেখেছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান। সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নারী সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে। শুক্রবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ রাজধানীর বিয়াম মিলনায়তনে সুফিয়া কামাল স্মারক বক্তৃৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রয়াত কবি মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী ছিলেন। এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টা ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবন কেন্দ্রে অনুষ্ঠিত হবে কবি স্মৃতিচারণ অনুষ্ঠান। সুফিয়া কামালের জন্ম বরিশালের এক মুসলিম পরিবারে। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সেই সময় শুধু নিজেই শিক্ষালাভ করেননি, বরং নানা কুসংস্কার ও বাধা-বিঘ