২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগরতলায় বিডিআর-বিএসএফ বৈঠক

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের একটি বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 08:00 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের একটি বৈঠক হয়েছে। সাড়ে তিন ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সীমান্তের যথাযথ স্থানে দুই দেশের পতাকা স্থাপন, মাদক পাচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বিডিআর কর্মকর্তারা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডিআরের কুমিল্লা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল নকিবুর রহমান এবং ভারতের পক্ষে ছিলেন বিএসএফের সেক্টর কমান্ডার এম এম সাজন। নকিবুর রহমান সাংবাদিকদের বলেন, "বৈঠকে সীমান্তে দুই দেশের জাতীয় পতাকা যথাযথ স্থানে স্থাপনসহ আইসিপিগুলোর (ইন্টারন্যাশনাল চেক পোস্ট) সৌন্দর্য বর্ধনের বিষয়ে আলোচনা হয়।" এছাড়া ফেনসিডিলসহ মাদক পাচার রোধে উভয় দেশের করণীয়র বিষয়টিও আলোচনায় স্থান পায় বলে নকিবুর রহমান জানান। তিনি বলেন, "বর্তমানে সীমান্তে শান্তি অবস্থা বিরাজ করায় দুই পক্ষের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৪ ঘ.