চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত চত্বরের ক্যান্টিনের সামনে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দায়ের করা বিষ্ফোরক মামলায় দুই জঙ্গীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম বুধবার এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ ও জাহিদুল ইসলাম সুমন ওরফে বোমারু মিজান।
রায়ের সময় আসামি জাবেদ ইকবাল উপস্থিত থাকলেও জাহিদুল পলাতক।
দ্রুতবিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আহমদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালতের ক্যান্টিনের সামনে পুলিশ চেকপোস্টে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কনস্টেবল রাজিব বড়
bdnews24