২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে: ইবরাহিম

জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, "জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। কিন্তু বিশেষ মহলের এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণ এখন অনেক সচেতন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে দেওয়া হবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

বাগেরহাট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি বলেন, "জনগণকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। কিন্তু বিশেষ মহলের এই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। জনগণ এখন অনেক সচেতন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে দেওয়া হবে না।" সোমবার বাগেরহাট সাংস্কৃতিক ফাউণ্ডেশন মিলনায়তনে দলের কর্মী সম্মেলনে সৈয়দ ইবরাহিম এ কথা বলেন। তিনি বাংলাদেশ কল্যাণ পার্টিকে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও রাজাকারমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করে ভাল মানুষদের তার দলে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। কল্যাণ পার্টির বাগেরহাট জেলা আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব এস এম আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা ইব্রাহিম খলিল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২২০৬ ঘ.