ব্রাহ্মনবাড়িয়া, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রাম থেকে শনিবার সকালে প্রায় ছয় মণ ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পরিষদের সদস্য মঈন মিয়ার পুকুর খননের সময় এ মূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে সকাল সাড়ে ১১টায় পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মূর্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24