২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেয়ার সময় ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক গ্রেপ্তার

ডাকাতি মামলার আসামির কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মইনুল আহসানকে থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 12:43 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডাকাতি মামলার আসামির কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মইনুল আহসানকে থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব নাখালপাড়ার হাজী মরণ আলী রোডের একটি রেস্তোরাঁ থেকে মইনুল আহসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কমিশনের সহকারী পরিচালক হারুন উর রশিদ শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেছেন। এজাহারের বরাত দিয়ে জাফর ইকবাল বলেন, মোজাম্মেল হক নামে ডাকাতির মামলার এক আসামির কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় কমিশনের কর্মকর্তারা মইনুলকে গ্রেপ্তার করে। তিনি ওই ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। মামলার অভিযোগপত্র থেকে মোজাম্মেল হকের নাম বাদ দেওয়ার বিনিময়ে টাকা নিচ্ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জেকে/১৮৩০ ঘ.