সাতক্ষীরা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের গাজী (৫৫) বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুল কাদের বৃহস্পতিবার রাতে নিজ ঘরে টেলিভিশনের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।"
আব্দুল কাদের আটুলিয়া ইউনিয়ন পরিষদে চার বার চেয়ারম্যান নির্বাচিত হন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
আব্দুল কাদের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার আছরের নামাজের পর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে বলে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩৪৬ ঘ.
bdnews24