ঝিনাইদহ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলায় আব্দুল লতিফ নামে এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকালে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
হরিণাকুণ্ড থানার থানার সহকারী উপপরিদর্শক বদর উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে হরিণাকুণ্ডের নারায়ণকান্দি এলাকায় একটি ফসলের ক্ষেত থেকে লতিফের লাশ উদ্ধার করা হয়। তাকে জবাই করা হয়েছিল।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হরিণাকুণ্ড থানায় একটি হত্যা মামলাও হয়েছে।
আব্দুল লতিফের বাড়ি হরিণাকুণ্ডের শ্রীপুর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৬ ঘ.
bdnews24