২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামাজিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য বাজেটে

দ্রব্যমূল্য সহনীয় রাখা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা সমপ্রসারণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার প্রস্তাব করে আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে। এতে চার মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগও রাখা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 12:23 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্য সহনীয় রাখা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা সমপ্রসারণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতার প্রস্তাব করে আগামী ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণা হয়েছে। এতে চার মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগও রাখা হয়েছে। অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সোমবার বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে স