২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিটিবির যন্ত্রাংশ মেরামতের টাকায় কেনা হয় গাড়ির তেল

বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডে (বিটিটিবি) টেলিযোগাযোগ যন্ত্রাংশ মেরামতের জন্য বরাদ্দ অর্থ ব্যয় করা হয় গাড়ির জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণে। প্রতিষ্ঠানের জনবলের কোনো তালিকা নেই। কর্মকর্তাদের বাসভবন ভাড়া দেওয়া হয়েছে রেস্ট হাউজ হিসেবে। সম্প্রতি টাস্কফোর্সের তদন্তে এ রকম বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 05:22 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকমস করসপনডেন্ট ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডে (বিটিটিবি) টেলিযোগাযোগ যন্ত্রাংশ মেরামতের জন্য বরাদ্দ অর্থ ব্যয় করা হয় গাড়ির জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণে। প্রতিষ্ঠানের জনবলের কোনো তালিকা নেই। কর্মকর্তাদের বাসভবন ভাড়া দেওয়া হয়েছে রেস্ট হাউজ হিসেবে। সম্প্রতি টাস্কফোর্সের তদন্তে এ রকম বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে। টাস্কফোর্সের কর্মকর্তা মেজর শফিউল আজম পারভেজ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিটিটিবির কার্যক্রমে গতিশীলতা ও দক্ষতা আনতে কাজ করছে টাস্কফোর্স। ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং বিলসংক্রান্ত সমস্যা সামাধানসহ বিভিন্ন বিষয়ে কাজ চলছে। তিনি বলেন, "বিটিটিবির কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে কোনও নীতিমালা নেই। প্রতিবছর গড়ে ১৩০ জন কর্মকর্তা বিদেশে বিভিন্ন কোর্সে অংশ নেন। প্রকৌশলীদের জন্য নির্ধারিত প্রশিক্ষণে সাধারণ কর্মকর্তারা যাচ্ছেন। কেউ কেউ প্রশিক্ষণের জন্য এ পর্যন্ত ৬/৭ বার বিদেশে গেলেও এমন অনেক কর্মকর্তা আছেন যারা একবারও সুযোগ পাননি। আবার একটি নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসার পর অন্য বিভাগে বদলি হয়ে গেছেন অনেক কর্মকর্তা। তাদের ক্ষেত্রে প্রশিক্ষণ কোনও কাজেই লাগছে না।" এ বিষয়ে একটি নীতিমালা তৈরির কাজ চলছে বলে টাস্কফোর্স কর্মকর্তা জানান। টাস্কফোর্সের অনুসন্ধানে দেখা গেছে, বিটিটিবির জন্য সরকারিভাবে ৫০০ গাড়ি বরাদ্দ থাকলেও বিটিটিবির গাড়ির সংখ্যা ৯২২টি। বিটিটিবির কেন্দ্রীয় অফিসে ২৭টি গাড়ি বরাদ্দ থাকলেও ব্যবহার করা হচ্ছে ৮০টি গাড়ি। সরকারের অনুমতি ছাড়াই এসব বাড়তি গাড়ি কেনা হয়েছে। ২০০৫-২০০৬ অর্থ বছরে বিটিটিবির গাড়ি রক্ষণাবেক্ষণ ও জ্বালানির জন্য বরাদ্দ ছিল দোড় কোটি টাকা। তবে ব্যয় হয়েছে ৬ কোটি ৬০ লাখ টাকা। অতিরিক্ত ৫ কোটি ১০ লাখ টাকা টেলিযোগাযোগ যন্ত্রাংশ মেরমাত খাত থেকে এনে ব্যয় করা হয়েছে। ওই বছর কেবল কেন্দ্রীয় কার্যালয়ের গাড়ির জন্যই বিটিটিবি ৬ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করেছে। আর জেনারেল ম্যানেজারদের মধ্যে বিতরণ করা হয়েছে ৪২ লাখ টাকা। বিটিটিবির অনেক কর্মকর্তাই ৩/৪টি গাড়ি ব্যবহার করছেন। অফিসের গাড়ি ব্যবহারের পরও সরকারি হিসাবে যাতায়ত ভাড়া নিয়ে থাকেন কেউ কেউ। প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাসা আছে ২ হাজার ৫৩৫টি। বাসা বরাদ্দ দেয়ার সময় অনেক ক্ষেত্রেই নীতিমালা অনুসরণ করা হয়নি। আবার বিভিন্ন স্থানে বিটিটিবির জমিতে রীতিমতো ঘর-বাড়ি তুলে বসবাস করছে প্রায় দেড় হাজার পবিরার। এসব বাড়ি থেকে ভাড়াও আদায় হচ্ছে। তবে কে বা কারা এই ভাড়া নিচ্ছে তার কোনো হিসাব নেই। চট্টগ্রামে বিটিটিবি কর্মকর্তাদের একটি বাসভবনকে ভাড়া দেয়া হচ্ছে রেস্টহাউজ হিসাবে। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিটিটিবির মোট পাওনা ৬৪১ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কাছেই বিটিটিবির ১১৯ কোটি টাকা পাওনা রয়েছে। মেজর পারভেজ বলেন, এসব বকেয়া অর্থ আদায়ের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিঠি পাঠানো হবে। বকেয়া বিল আদায়ে আমরা বিটিটিটিকে সহায়তা করবো। টাস্কফোর্স জানিয়েছে, বিটিটিবির স্থাপনার সংখ্যা পাঁচশর বেশি। জমির পরিমাণ ১৮৪৩ দশমিক ২৯০৮ একর। এর মধ্যে ৬১৬ দশমিক ৯৫ একর জমি এখনও বিটিটিবির নামে নামজারি করা হয়নি। মেজর পারভেজ বলেন, "যানবাহন ও আর্থিক বিষয়ে সমন্বয় করার জন্য বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে। বোর্ড পুরো তথ্য তৈরি করবে। তারাই এগুলোর সমাধান করবে।" বিটিটিবির বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে স