ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সাবেক সভাপতি ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর মা বদরুন্নেসা শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মিন্টুর গুলশানের বাসায় বার্ধক্যজনিত কারণে বদরুন্নেসার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শোকসন্তপ্ত আবদুল আউয়াল মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোর পাঁচটার দিকে মা মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।"
শনিবার আসরের নামাজের পর ফেনীর দাগনভূঁইয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
বদরুন্নেসার সাত ছেলে। এর মধ্যে তিন জন যুক্তরাষ্ট্রে থাকেন। এক ছেলে ফেনীর দাগনভূঁইয়া পৌরসভার চেয়ারম্যান।
মিন্টুর বাবা মারা যান ২০০০ সালে। তিনিও পৌর চেয়ারম্যান ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এআরএইচ/এমএআর/এসকে/১১৩৯ঘ.
bdnews24