২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যের মাধ্যমে রাজনীতিকে রোগমুক্ত করতে হবে: কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের রাজনীতিকে রোগমুক্ত করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 09:31 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

পটুয়াখালী, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের রাজনীতিকে রোগমুক্ত করতে হবে। তিনি বলেন, "জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যের মাধ্যমে দেশের রাজনীতিকে রোগমুক্ত করতে হবে। রাজনীতি সন্ত্রাস ও কালো টাকা নির্ভর হয়ে পড়েছে। তাই জাতীয় ঐক্যের মাধ্যমে চালু করতে হবে নীতি ভিত্তিক রাজনীতি। শুক্রবার সকালে পটুয়াখালী পুরাতন টাউন হলে জেলা গণফোরাম আয়োজিত 'জাতীয় চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এ কথা বলেন। আগামী নির্বাচনে সন্ত্রাস ও কালো টাকার মালিকদের প্রত্যাখান করে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আহবান জানান তিনি। ড. কামাল এ বছর ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দাবি করেন। জেলা গণফোরাম সভাপতি অ্যাডভোকেট আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গণফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্রাচার্জ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কৃষি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫২২ ঘ.