২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান অভিযানে ছয় জেলায় গ্রেপ্তার ৮৬

দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চলছে। কিশোরগঞ্জ, নড়াইল, খুলনা, নওগাঁ, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীসহ ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চলছে। কিশোরগঞ্জ, নড়াইল, খুলনা, নওগাঁ, গোপালগঞ্জ ও ঝালকাঠিতে কয়েকজন রাজনৈতিক নেতাকর্মীসহ ৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের প্রতিনিধিরা জানান। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে যৌথবাহিনী ও পুলিশ। এর মধ্যে কিশোরগঞ্জে ২৬, নড়াইল ১২, নওগাঁ ২৬, গোপালগঞ্জ ৯, খুলনা ২ ও ঝালকাঠিতে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো খবর: কিশোরগঞ্জ: সোমবার রাতে জেলার ১৩টি উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ও যৌথবাহিনী ২৬ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ভৈরব উপজেলার ভৈরবপুর দক্ষিণপাড়া থেকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মিঠু এবং দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিদ্দিক মিয়াকে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবীর জানান, মিঠুর বিরুদ্ধে নাশকতা ও পুুলিশের ওপর হামলার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। অপরদিকে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ২৪ জনের মধ্যে ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। অপর দুইজন হলেন মাদক ব্যবসায়ী। এদের গ্রেপ্তারের কথা স্বীকার করে কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। নড়াইল: জেলার বিভিন্ন স্থান থেকে যৌথবাহিনী পরোয়ানাভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, আটককৃতদের মধ্যে সদর থানায় ৫ জন, লোহাগড়ায় ৩ জন, কালিয়ায় ২ জন এবং নড়াগাতী থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁ: জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী ২৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছেন- মান্দা ও পার্শ