২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন: সংলাপে আনিসুল হক

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি আনিসুল হক বলেছেন, ব্যবসায়ীরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সরকারের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "কেউ সংলাপে আসবেন, কেউ আসবেন না- এর ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সবাই উদ্বিগ্ন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি আনিসুল হক বলেছেন, ব্যবসায়ীরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সরকারের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "কেউ সংলাপে আসবেন, কেউ আসবেন না- এর ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সবাই উদ্বিগ্ন।" সরকারের পক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "সরকার, রাজনীতিবিদ ও ব্যবসায়ীমহল কেউ কারো প্রতিপক্ষ নয়। জাতির বিভিন্ন অংশ হিসাবে সমস্যার সমাধান খোঁজার জন্য আমরা একসঙ্গে বসেছি।" সংলাপ নিয়ে ঐক্যমত্যের দিকে পৌঁছানোর আশাবাদ রেখে উপদেষ্টা বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে- এটা নিয়ে কোনো ধরনের সংশয় নেই।" আনিসুল হক সাংবাদিদের বলেন, কেউ সংলাপে আসবে কেউ আসবে না এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার সহযোগিতা চাইলে ব্যবসায়ীরা যে কোনো ধরনের সহযোগিতা প্রস্তুত। তিনি বলেন "আমরা ব্যবসায়ীরা দেশের অর্থনীতির কারণে সরকারের বলেছি, আমাদের গণতান্ত্রিক পরিবেশে ফিরে যাওয়া উচিত।" তিনি জানান, সংলাপে ব্যবসায়ী প্রতিনিধি দল যেসব প্রস্তাব দিয়েছে তার মধ্য রয়েছে- পর পর দুইটি নির্বাচনে অংশ নিয়ে তৃতীয়বারে নির্বাচন করতে পারবে না