২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনী কাজের সুবিধার্থে সরকারি অ্যাটর্নি অধিদপ্তর প্রতিষ্ঠা

আদালতে মামলা পরিচালনা, সরকারি কৌসুলিদের নিয়োগ ও পদোন্নতিসহ কাজে স্বচ্ছতা আনতে সরকারি অ্যাটর্নি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতে মামলা পরিচালনা, সরকারি কৌসুলিদের নিয়োগ ও পদোন্নতিসহ কাজে স্বচ্ছতা আনতে সরকারি অ্যাটর্নি অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন এ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ইসরাইল হোসেন। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানিয়ে বলা হয়, সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০০৮ এর ধারা ৫ এর উপধারা (১) এর বিধান অনুযায়ী সোমবার এক প্রজ্ঞাপনে এ অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়। চলতি বছরের ১৮ মে অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ প্রণয়ন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭১৩ঘ.