২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ মাধ্যমের 'স্বাধীনতা রক্ষায়' আরেকটি সংগঠন

দেশে বিরাজমান পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংরক্ষণের লক্ষ্যে ১৫ জন সিনিয়র সাংবাদিককে নিয়ে মঙ্গলবার 'সংবাদ মাধ্যম স্বাধীনতা রক্ষা কমিটি' গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---দেশে বিরাজমান পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংরক্ষণের লক্ষ্যে ১৫ জন সিনিয়র সাংবাদিককে নিয়ে মঙ্গলবার 'সংবাদ মাধ্যম স্বাধীনতা রক্ষা কমিটি' গঠিত হয়েছে। সাংবাদিক সমাজের 'স্বার্থ রক্ষার' লক্ষ্যে দেশের চার প্রবীণ সাংবাদিকের একটি সংগঠন গঠনের কয়েকদিনের মধ্যে অভিন্ন উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হলো। মঙ্গলবার এক বিবৃতিতে 'সংবাদ মাধ্যম স্বাধীনতা রক্ষা কমিটি'র আহ্বায়ক 'আমার দেশ' পত্রিকার উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও স্বার্থ রক্ষা করতে সকল মহলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার জন্যে আহ্বান জানান। স