২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিশালে দুই বাসের সংঘর্ষে নিহত ৬

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৪০ জন। দুর্ঘটনার কারণে দুই ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 12:49 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ময়মনসিংহ, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সোমবার দুপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয় জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ৪০ জন। দুর্ঘটনার কারণে দুই ঘণ্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। দুপুর ২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আহমেদ লালন শাহ্। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেরপুর ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শেরপুরগামী ড্রিমল্যান্ড সার্ভিসের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ছয় জন ঘটনাস্থলেই মারা যায়। এতে ৪০ জনের মতো যাত্রী আহত হন।" আহতদের মধ্যে ১৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ কর্মকর্তা লালন শাহ্ জানান, দুর্ঘটনার পর ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাস দুটিকে সরিয়ে নেওয়া হলে দুই ঘণ্টা পর গাড়ি চলাচল পুনরায় শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮৪০ ঘ.