২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখের পরীক্ষা শেষে হাসিনা আবার কারাগারে

স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বেলা সোয়া ৩টার দিকে তাকে কারাগার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 12:00 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। বেলা সোয়া ৩টার দিকে তাকে কারাগার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। বিকেলে উপ-কারা মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী হাসপাতলে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনাকে যে ওষুধ দেওয়া হয়েছিল তা নিয়মিত ব্যবহার না করায় চোখে অসুবিধা হচ্ছে। চিকিৎসকরা তাকে নিয়মিত ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।" সিদ্দিকী জানান, চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহ আলম, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. শাহিল মাহমুদ ছাড়াও ডা. মিজানুর রহমান ও ডা. সারোয়ার আলম সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করেন। চোখের এ সমস্যা ছাড়া আপাতত তার আর কোনো সমস্যা নেই। পরীক্ষার জন্য তার রক্ত নেওয়া হয়েছে। স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চোখের নিয়মিত পরীক্ষার জন্য শেখ হাসিনাকে হাসপাতালে আনা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জেকে/জিএনএ/১৭৪২ ঘ.