২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষার আগমন সংবাদ দিচ্ছে অবিরাম বৃষ্টি

পশ্চিমা লঘু চাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পশ্চিমা লঘুচাপ ও মোসুমী বায়ুপ্রবাহের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে বৃষ্টি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন-০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পশ্চিমা লঘু চাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পশ্চিমা লঘুচাপ ও মোসুমী বায়ুপ্রবাহের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে বৃষ্টি হচ্ছে। তিনি জানান, মৌসুমী বায়ু প্রবাহ চট্টগ্রাম উপকূল পর্যন্ত চলে এসেছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে দেশের মাঝামাঝি পর্যন্ত চলে আসতে পারে। বৃষ্টিতে রাজধানীবাসী নাকাল হলেও প্রচন্ড গরম থেকে স্বস্তি মিলেছে। তবে রাজধানীর অনেক জায়গায়ই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে। জলাবদ্ধতার কারণে যানজটে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পতেঙ্গায় ১০, সিলেটে ২২, শ্রীমঙ্গলে ৫৪, ঢাকায় ৫, বগুড়ায় ৪৩, রংপুরে ৫৭, দিনাজপুর ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/জিএনএ/১৫৫৬ ঘ.