২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাতের দায়ে ফালুর ৫ বছর কারাদণ্ড

ত্রাণের টিন আত্মসাতের দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 08:31 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ত্রাণের টিন আত্মসাতের দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব ও সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ রায় দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরেক আসামি মনিরুল ইসলাম সোহেলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ফালুর আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে। ফালুর বিরুদ্ধে এটাই প্রথম সাজা। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। আত্মসাতকৃত ৯০০ পিস টিন বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ১০ ফেব্র"য়ারি আশুলিয়া থানার উপপরির্দশক ইসমাইল হোসেন বাদি হয়ে ফালুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ফালুর মালিকানাধীন ঢাকা সাংহাই সিরামিকস্ লিঃ কারখানা থেকে ত্রাণের জন্য বরাদ্দ ৯০০ পিস ঢেউ টিন উদ্ধার করা হয়। গত বছরের ৩ ফেব্র"য়ারি ফালুকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৪২৩ ঘ.