২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ শিল্পে সহায়তার আশ্বাস ইসি প্রতিনিধিদল প্রধানের

বাংলাদেশে আসা ইউরোপীয় কমিশন (ইসি) প্রতিনিধিদলের প্রধান ড. স্টিফেন ফ্রোয়েন বলেছেন, আগামীতে ইউরোপের বাজার বাংলাদেশের জাহাজ শিল্পের জন্য আরও উম্মুক্ত হবে। আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে এদেশের জাহাজ রপ্তানিকারক কোম্পানিগুলোকে আরও সহায়তা করবে ইউরোপীয় কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

চট্টগ্রাম, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে আসা ইউরোপীয় কমিশন (ইসি) প্রতিনিধিদলের প্রধান ড. স্টিফেন ফ্রোয়েন বলেছেন, আগামীতে ইউরোপের বাজার বাংলাদেশের জাহাজ শিল্পের জন্য আরও উম্মুক্ত হবে। আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করতে এদেশের জাহাজ রপ্তানিকারক কোম্পানিগুলোকে আরও সহায়তা করবে ইউরোপীয় কমিশন। তিনি বলেন, "সম্ভাবনাময় এ শিল্প থেকে প্রতি বছর শত শত কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব যা থেকে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের জনগণ দারুনভাবে লাভবান হবে।" রোববার চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পারে জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শনকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফ্রোয়েন একথা বলেন। তিনি বলেন, "এটা খুবই আশ্চর্যের বিষয় যে, কিছুদিন আগেও যে দেশটি জাহাজ ভাঙ্গার জন্য বিখ্যাত ছিল- সেটি এখন জাহাজ নির্মাণের আর্ন্তজাতিক বাজারে প্রবেশ করেছে।" ফ্রোয়েন আরও বলেন, "বাংলাদেশের রপ্তানি খাত বাড়ানো, বিদ্যমান ও নতুন খাতের উদ্ভাবন এবং কাজের মান উন্নত করতে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে ১০ মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে।" ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ইতোমধ্যে ১৮টি সমুদ্রগামী জাহাজ নির্মাণের চাহিদাপত্র (অর্ডার) পেয়েছে। এর মধ্যে পাঁচটি ডেনমার্ক, ১২টি নেদারল্যান্ড এবং একটি সিঙ্গাপুরের জন্য নির্মাণ করা হবে। এসব জাহাজ রপ্তানি করে এক হাজার ২৬০ কোটি টাকা (১৮০ মিলিয়ন মার্কিন ডলার) পাওয়া যাবে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান। চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রের পাশে কুলগাঁও এলাকায় ১৫ একর জায়গায় গড়ে ওঠা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে বর্তমানে দুই হাজার শ্রমিক ও কর্মকর্তা কাজ করছেন। দেশের তিনটি কোম্পানি ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণে জাহাজ নির্মাণের কার্যাদেশ পেয়েছে। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, জাহাজ শিল্প স