২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযান চলছে, সরকারি হিসাবে গ্রেপ্তার ১৬৩৭

দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় অব্যাহত রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত মোট ১৬৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 10:30 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে ধরপাকড় অব্যাহত রয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত মোট ১৬৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে গ্রেপ্তার হয়েছে ৮৭ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, রোববারও সারাদিন গ্রেপ্তার অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী নেতা ছাড়াও পৌর ও ইউপি চেয়ারম্যানরা রয়েছেন। তাদের সবাইকে জরুরি বিধিমালায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করার ১৭ দিনের মাথায় শুক্রবার রাত থেকে দেশব্যাপী আকস্মিক অভিযান শুরু হয়। রাজনৈতিক নেতারা এসব গ্রেপ্তারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করলেও রোববার সরকারের পক্ষ থেকে এক লিখিত 'ব্যাখ্যায়' বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সন্ত্রাসের কারণে জনমনে সৃষ্ট ভীতি ও অনিশ্চয়তা দূর করাই এ অভিযানের লক্ষ্য। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুল ইসলাম রোববার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে মোট ১৬৩৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।" এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে চালানো বিশেষ অভিযানে সুনির্দিষ্ট অভিযোগে মোট ৫৪৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের এ সংখ্যার বাইরে রাখা হয়েছে।" এদিকে সরকারের এই বিশেষ অভিযান ও দেশজুড়ে ধরপাকড়ের খবর গণমাধ্যমগুলো বিশেষ গুরুত্বের সঙ্গে প্রচার করায় 'এ নিয়ে বিভ্রান্তি এড়াতে' রোববার একটি লিখিত ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সা